বাংলাদেশি নাগরিকদের জন্য ইউকে ট্যুরিস্ট ভিসা অনেক দেশের দরজা খুলে দেয়। বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ভিসা থাকলে নিচের দেশগুলো আপনি অতিরিক্ত ভিসা ছাড়াই বা সহজ প্রক্রিয়ায় ঘুরে দেখতে পারবেন। অঞ্চাভিত্তিক তালিকাটি নিচে দেওয়া হলো—
ইউরোপীয় দেশসমূহ (European Countries)
১. আলবেনিয়া
অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আলবেনিয়া, বিশেষ করে Albanian Riviera, পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। বাংলাদেশসহ বেশিরভাগ দেশের নাগরিকই ইউকে ভিসা দিয়ে সেখানে যেতে পারেন। প্রয়োজনীয় শর্ত—
- বৈধ ও ব্যবহৃত মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা
- সর্বোচ্চ ৯০ দিন থাকা যাবে
- ভিসাটি অন্তত একবার ইউকে প্রবেশে ব্যবহার করা থাকতে হব
তথ্যসূত্রঃ Ministry of Foreign Affairs of Albania
২. জর্জিয়া
সংস্কৃতি, খাবার, ইতিহাস— সবকিছু মিলিয়ে জর্জিয়া পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। বাংলাদেশি পাসপোর্টধারীরা যা নিশ্চিত করবেন—
- বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা (ব্যবহৃত বা অব্যবহৃত দুটোই গ্রহণযোগ্য)
- ইউকে ভিসার মেয়াদ জর্জিয়ায় প্রবেশের সময় বৈধ থাকতে হবে
- সর্বোচ্চ ৯০ দিন থাকা যাবে
- ১৮০ দিনের মধ্যে টানা ৯০ দিনের বেশি অবস্থান করা যাবে না
তথ্যসূত্রঃ Ministry of Foreign Affairs of Georgia
৩. জিব্রাল্টার (British Territory)
রক অব জিব্রাল্টারের মতো আকর্ষণীয় স্থান ভ্রমণের সুযোগ রয়েছে এখানে। যেতে যা লাগবে—
- বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা (ব্যবহৃত/অব্যবহৃত)
- সর্বোচ্চ ১৮০ দিন প্রবেশ অনুমতি
- ইউকে ভিসার মেয়াদ অন্তত ৬ মাস বা তার বেশি হতে হবে
তথ্যসূত্রঃ Gibraltar Borders & Coastguards Agency
৪. মন্টিনিগ্রো
ছোট হলেও মন্টিনিগ্রো প্রকৃতিপ্রেমীদের জন্য দারুণ একটি ডেস্টিনেশন। প্রবেশ শর্ত—
- বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা
- সর্বোচ্চ ৩০ দিন থাকা যাবে
- অবস্থানের পুরো সময় ইউকে ভিসা বৈধ থাকতে হবে
তথ্যসূত্রঃ Government of Montenegro
Visit Montenegro
৫. উত্তর মেসিডোনিয়া (North Macedonia)
শান্ত পরিবেশ ও সুন্দর প্রকৃতির জন্য পরিচিত এই দেশটিতে ভ্রমণ করতে লাগবে—
- বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা
- সর্বোচ্চ ১৫ দিন অবস্থান
- থাকার সময়কাল শেষে অন্তত ৫ দিন ভিসার মেয়াদ থাকতে হবে
- ১৮০ দিনের মধ্যে টানা ৯০ দিনের বেশি থাকা যাবে না
তথ্যসূত্রঃ Ministry of Foreign Affairs of Macedonia
৬. সার্বিয়া
ইতিহাস ও সংস্কৃতিতে সমৃদ্ধ সার্বিয়া ইউকে ভিসা-হোল্ডারদের জন্যও উন্মুক্ত। প্রয়োজন—
- বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা
- সর্বোচ্চ ৯০ দিন থাকা যাবে
- সম্পূর্ণ অবস্থানকাল ভিসা বৈধ থাকা জরুরি
- ১৮০ দিনের মধ্যে একটানা ৯০ দিনের বেশি থাকা যাবে না
তথ্যসূত্রঃ Ministry of Foreign Affairs of Serbia
Embassy of Serbia in New Delhi, India
৭. তুরস্ক
ইস্তানবুল, কাপ্পাডোসিয়া বা আয়া সোফিয়ার মতো আইকনিক জায়গায় যেতে যা দরকার—
- বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা
- তুরস্কের ই-ভিসা বাধ্যতামূলক (ফি সাধারণত প্রায় ৪৩ ডলার, পরিবর্তন হতে পারে)
- এন্ট্রি মেয়াদ সাধারণত ৩০ দিন
- ই-ভিসার বৈধতা থাকে ১৮০ দিন, সিঙ্গেল-এন্ট্রি
তথ্যসূত্রঃ Ministry of Foreign Affairs of Turkey
আফ্রিকা (Africa)
৮. মিশর
পিরামিড, মরুভূমি, নীলনদের দেশের মিশরে ইউকে ভিসা থাকলে প্রবেশ করা যায় সহজেই। দরকার—
- বৈধ ও ব্যবহৃত মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা
- সর্বোচ্চ ৩০ দিন থাকা যাবে
- প্রবেশের সময় Visa On Arrival (VOA) নিতে হবে
- ইউকে ভিসাটি অন্তত একবার ইউকে প্রবেশে ব্যবহার করা থাকতে হবে
তথ্যসূত্রঃ Egypt Tourism Department
Egypt Independent
৯. মরক্কো
মরক্কোর ঐতিহ্যবাহী শহর, বাজার, মসজিদ পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। যাওয়ার নিয়ম—
- বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা
- সর্বোচ্চ ৩০ দিন অবস্থান
- প্রবেশের সময় Visa On Arrival নিতে হবে
- ইউকে ভিসার মেয়াদ প্রবেশের দিন থেকে কমপক্ষে ৯০ দিন থাকতে হবে
তথ্যসূত্রঃ Morocco E-Visa Portal
Morocco World News
মধ্যপ্রাচ্য (Middle East)
১০। বাহরাইন
মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ দেশগুলোর মধ্যে বাহরাইন একটি উল্লেখযোগ্য নাম। যদি আপনার বৈধ ইউকে মাল্টিপল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা থাকে, তাহলে বাংলাদেশি পাসপোর্টধারী হিসেবে আপনিও বাহরাইন ভ্রমণ করতে পারবেন। এজন্য যে শর্তগুলো পূরণ করতে হবে—
- যেকোনো ধরনের বৈধ ব্যবহৃত বা অব্যবহৃত মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা
- সর্বোচ্চ ১৪ দিন অথবা ৩০ দিনের মধ্যে থাকার অনুমতি
- বাহরাইনে প্রবেশের সময় ভিসা অন অ্যারাইভাল (VOA) সংগ্রহ করা যাবে—অর্থাৎ আগেই পাসপোর্টে ভিসা স্টিকার লাগানোর প্রয়োজন নেই। ফি দেশভেদে আলাদা হতে পারে।
তথ্যসূত্রঃ Bahrain eVisa Portal
১১। সৌদি আরব
ঐতিহ্যবাহী স্থাপনা, সংস্কৃতি এবং আধুনিকতার এক অনন্য মিশেল সৌদি আরব। বৈধ ইউকে মাল্টিপল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসাধারীরা সৌদি আরবে সহজে ভ্রমণ করতে পারেন। যা নিশ্চিত করতে হবে—
- ট্রানজিট ভিসা বাদে যেকোনো বৈধ ব্যবহৃত মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা
- সর্বোচ্চ ৯০ দিন থাকার অনুমতি
- দেশটিতে প্রবেশের সময় ‘ভিসা অন অ্যারাইভাল’ (VOA) নিতে হবে
- ভিসাটি কমপক্ষে একবার ইউকে প্রবেশের জন্য ব্যবহৃত হওয়া বাধ্যতামূলক
তথ্যসূত্রঃ Embassy of Saudi Arabia in London, UK
Saudi Arabia Tourism Authority
উত্তর আমেরিকা (North America)
১২। মেক্সিকো
ট্রাডিশনাল মেক্সিকান খাবার, সমুদ্রসৈকত এবং নানা ঐতিহাসিক স্থান ঘুরে দেখার জন্য বাংলাদেশি পাসপোর্টধারীরা ইউকে ট্যুরিস্ট ভিসা ব্যবহার করতে পারেন। প্রয়োজন—
- বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা (ব্যবহৃত বা অব্যবহৃত)
- বৈধ পাসপোর্ট
- ভ্রমণের উদ্দেশ্য, অবস্থানের সময়কাল এবং কার্যক্রমও ইমিগ্রেশনে সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে
তথ্যসূত্রঃ National Institute of Migration, Mexico
মধ্য আমেরিকা (Central America)
১৩। পানামা
বিশ্ববিখ্যাত পানামা খালসহ নানা উৎসবমুখর পরিবেশ পর্যটকদের বেশ আকর্ষণ করে। ইউকে ট্যুরিস্ট ভিসাধারীরা পানামা ভ্রমণ করতে পারেন, যদি—
- মাল্টিপল-এন্ট্রি বৈধ ইউকে ট্যুরিস্ট ভিসা (ইউকে প্রবেশের জন্য অন্তত একবার ব্যবহার করা থাকতে হবে)
- সর্বোচ্চ ৩০ দিনের এন্ট্রি অনুমতি
- পাসপোর্টে কমপক্ষে ৩ মাসের মেয়াদ থাকতে হবে
- নূন্যতম ৫০০ ডলার আর্থিক প্রমাণ দেখাতে হবে
তথ্যসূত্রঃ Embassy of Panama in the USA
ক্যারিবিয়ান দেশ (Caribbean Countries)
১৪। অ্যাঙ্গুইলা (ব্রিটিশ টেরিটোরি)
সাদা বালুর দীর্ঘ সৈকত আর নীল সমুদ্রের জন্য পরিচিত অ্যাঙ্গুইলা। ইউকে ট্যুরিস্ট ভিসা থাকলে—
- যেকোনো ধরনের বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ভিসা
- সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত থাকার অনুমতি
তথ্যসূত্রঃ The Government of Anguilla
১৫। অ্যান্টিগুয়া ও বার্বুডা
৩৬৫টিরও বেশি বিচ এবং তিনটি দ্বীপ মিলে গঠিত এই দেশটি ক্যারিবিয়ানে ভ্রমণের জন্য চমৎকার একটি স্থান। প্রবেশের নিয়ম—
- বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা
- সর্বোচ্চ ৩০ দিন থাকার অনুমতি
- পাসপোর্ট ও ইউকে ভিসার মেয়াদ প্রবেশের দিন থেকে অন্তত ৬ মাস
- আগমনের সময় ভিসা অন অ্যারাইভাল (VOA) সংগ্রহ করতে হবে
তথ্যসূত্রঃ Department of Immigration, Antigua and Barbuda
১৬। বোনায়ার (ডাচ টেরিটোরি)
বিচ এক্সপেরিয়েন্সের জন্য জনপ্রিয় বোনায়ার ভ্রমণে প্রয়োজন—
- বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা
- সর্বোচ্চ ৯০ দিনের এন্ট্রি অনুমতি
তথ্যসূত্রঃ The Netherlands and You
১৭। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস (ব্রিটিশ টেরিটোরি)
ক্যারিবিয়ান সাগর ও আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত এই দ্বীপপুঞ্জে ভ্রমণ করতে—
- বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা
- ভিসার মেয়াদ অন্তত ৬ মাস থাকতে হবে (প্রবেশের দিন থেকে)
- সর্বোচ্চ ১৮০ দিন এন্ট্রি অনুমতি
তথ্যসূত্রঃ British Virgin Islands Tourism
১৮। কুরাকাও
ডাচ ও ক্যারিবিয়ান কালচারের মিশেলে তৈরি কুরাকাওতে যেতে পারবেন—
- যেকোনো বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা
- সর্বোচ্চ ৯০ দিনের এন্ট্রি অনুমতি
তথ্যসূত্রঃ Curaçao Tourism
১৯। ডোমিনিকান রিপাবলিক
রিসোর্ট, সমুদ্রসৈকত ও ঐতিহ্যবাহী শহরগুলো উপভোগ করতে ডোমিনিকান রিপাবলিক ভ্রমণের নিয়ম—
- ট্রানজিট ভিসা ছাড়া যেকোনো বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা
- সর্বোচ্চ ৯০ দিনের থাকার অনুমতি
- স্থল বা সমুদ্রপথে প্রবেশ করলে ২০ ডলারের ট্রাভেল কার্ড কিনতে হবে
- পাসপোর্টে অন্তত ৬ মাসের মেয়াদ থাকতে হবে
