ইউকে ট্যুরিস্ট ভিসা থাকলে বাংলাদেশি পাসপোর্টে যে দেশগুলো ভ্রমণ করা যায়

ইউকে ট্যুরিস্ট ভিসা থাকলে বাংলাদেশি পাসপোর্টে যে দেশগুলো ভ্রমণ করা যায়

বাংলাদেশি নাগরিকদের জন্য ইউকে ট্যুরিস্ট ভিসা অনেক দেশের দরজা খুলে দেয়। বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ভিসা থাকলে নিচের দেশগুলো আপনি অতিরিক্ত ভিসা ছাড়াই বা সহজ প্রক্রিয়ায় ঘুরে দেখতে পারবেন। অঞ্চাভিত্তিক তালিকাটি নিচে দেওয়া হলো—


ইউরোপীয় দেশসমূহ (European Countries)

১. আলবেনিয়া

অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আলবেনিয়া, বিশেষ করে Albanian Riviera, পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। বাংলাদেশসহ বেশিরভাগ দেশের নাগরিকই ইউকে ভিসা দিয়ে সেখানে যেতে পারেন। প্রয়োজনীয় শর্ত—

  • বৈধ ও ব্যবহৃত মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা
  • সর্বোচ্চ ৯০ দিন থাকা যাবে
  • ভিসাটি অন্তত একবার ইউকে প্রবেশে ব্যবহার করা থাকতে হব

তথ্যসূত্রঃ Ministry of Foreign Affairs of Albania 


২. জর্জিয়া

সংস্কৃতি, খাবার, ইতিহাস— সবকিছু মিলিয়ে জর্জিয়া পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। বাংলাদেশি পাসপোর্টধারীরা যা নিশ্চিত করবেন—

  • বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা (ব্যবহৃত বা অব্যবহৃত দুটোই গ্রহণযোগ্য)
  • ইউকে ভিসার মেয়াদ জর্জিয়ায় প্রবেশের সময় বৈধ থাকতে হবে
  • সর্বোচ্চ ৯০ দিন থাকা যাবে
  • ১৮০ দিনের মধ্যে টানা ৯০ দিনের বেশি অবস্থান করা যাবে না

 তথ্যসূত্রঃ Ministry of Foreign Affairs of Georgia


৩. জিব্রাল্টার (British Territory)

রক অব জিব্রাল্টারের মতো আকর্ষণীয় স্থান ভ্রমণের সুযোগ রয়েছে এখানে। যেতে যা লাগবে—

  • বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা (ব্যবহৃত/অব্যবহৃত)
  • সর্বোচ্চ ১৮০ দিন প্রবেশ অনুমতি
  • ইউকে ভিসার মেয়াদ অন্তত ৬ মাস বা তার বেশি হতে হবে

তথ্যসূত্রঃ Gibraltar Borders & Coastguards Agency


৪. মন্টিনিগ্রো

ছোট হলেও মন্টিনিগ্রো প্রকৃতিপ্রেমীদের জন্য দারুণ একটি ডেস্টিনেশন। প্রবেশ শর্ত—

  • বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা
  • সর্বোচ্চ ৩০ দিন থাকা যাবে
  • অবস্থানের পুরো সময় ইউকে ভিসা বৈধ থাকতে হবে

তথ্যসূত্রঃ Government of Montenegro
              Visit Montenegro


৫. উত্তর মেসিডোনিয়া (North Macedonia)

শান্ত পরিবেশ ও সুন্দর প্রকৃতির জন্য পরিচিত এই দেশটিতে ভ্রমণ করতে লাগবে—

  • বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা
  • সর্বোচ্চ ১৫ দিন অবস্থান
  • থাকার সময়কাল শেষে অন্তত ৫ দিন ভিসার মেয়াদ থাকতে হবে
  • ১৮০ দিনের মধ্যে টানা ৯০ দিনের বেশি থাকা যাবে না

তথ্যসূত্রঃ Ministry of Foreign Affairs of Macedonia


৬. সার্বিয়া

ইতিহাস ও সংস্কৃতিতে সমৃদ্ধ সার্বিয়া ইউকে ভিসা-হোল্ডারদের জন্যও উন্মুক্ত। প্রয়োজন—

  • বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা
  • সর্বোচ্চ ৯০ দিন থাকা যাবে
  • সম্পূর্ণ অবস্থানকাল ভিসা বৈধ থাকা জরুরি
  • ১৮০ দিনের মধ্যে একটানা ৯০ দিনের বেশি থাকা যাবে না

তথ্যসূত্রঃ Ministry of Foreign Affairs of Serbia
              Embassy of Serbia in New Delhi, India


৭. তুরস্ক

ইস্তানবুল, কাপ্পাডোসিয়া বা আয়া সোফিয়ার মতো আইকনিক জায়গায় যেতে যা দরকার—

  • বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা
  • তুরস্কের ই-ভিসা বাধ্যতামূলক (ফি সাধারণত প্রায় ৪৩ ডলার, পরিবর্তন হতে পারে)
  • এন্ট্রি মেয়াদ সাধারণত ৩০ দিন
  • ই-ভিসার বৈধতা থাকে ১৮০ দিন, সিঙ্গেল-এন্ট্রি

তথ্যসূত্রঃ Ministry of Foreign Affairs of Turkey


আফ্রিকা (Africa)

৮. মিশর

পিরামিড, মরুভূমি, নীলনদের দেশের মিশরে ইউকে ভিসা থাকলে প্রবেশ করা যায় সহজেই। দরকার—

  • বৈধ ও ব্যবহৃত মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা
  • সর্বোচ্চ ৩০ দিন থাকা যাবে
  • প্রবেশের সময় Visa On Arrival (VOA) নিতে হবে
  • ইউকে ভিসাটি অন্তত একবার ইউকে প্রবেশে ব্যবহার করা থাকতে হবে

তথ্যসূত্রঃ Egypt Tourism Department
              Egypt Independent 


৯. মরক্কো

মরক্কোর ঐতিহ্যবাহী শহর, বাজার, মসজিদ পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। যাওয়ার নিয়ম—

  • বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা
  • সর্বোচ্চ ৩০ দিন অবস্থান
  • প্রবেশের সময় Visa On Arrival নিতে হবে
  • ইউকে ভিসার মেয়াদ প্রবেশের দিন থেকে কমপক্ষে ৯০ দিন থাকতে হবে

তথ্যসূত্রঃ Morocco E-Visa Portal
               Morocco World News

মধ্যপ্রাচ্য (Middle East)

১০। বাহরাইন

মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ দেশগুলোর মধ্যে বাহরাইন একটি উল্লেখযোগ্য নাম। যদি আপনার বৈধ ইউকে মাল্টিপল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা থাকে, তাহলে বাংলাদেশি পাসপোর্টধারী হিসেবে আপনিও বাহরাইন ভ্রমণ করতে পারবেন। এজন্য যে শর্তগুলো পূরণ করতে হবে—

  • যেকোনো ধরনের বৈধ ব্যবহৃত বা অব্যবহৃত মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা
  • সর্বোচ্চ ১৪ দিন অথবা ৩০ দিনের মধ্যে থাকার অনুমতি
  • বাহরাইনে প্রবেশের সময় ভিসা অন অ্যারাইভাল (VOA) সংগ্রহ করা যাবে—অর্থাৎ আগেই পাসপোর্টে ভিসা স্টিকার লাগানোর প্রয়োজন নেই। ফি দেশভেদে আলাদা হতে পারে।

তথ্যসূত্রঃ Bahrain eVisa Portal


১১। সৌদি আরব

ঐতিহ্যবাহী স্থাপনা, সংস্কৃতি এবং আধুনিকতার এক অনন্য মিশেল সৌদি আরব। বৈধ ইউকে মাল্টিপল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসাধারীরা সৌদি আরবে সহজে ভ্রমণ করতে পারেন। যা নিশ্চিত করতে হবে—

  • ট্রানজিট ভিসা বাদে যেকোনো বৈধ ব্যবহৃত মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা
  • সর্বোচ্চ ৯০ দিন থাকার অনুমতি
  • দেশটিতে প্রবেশের সময় ‘ভিসা অন অ্যারাইভাল’ (VOA) নিতে হবে
  • ভিসাটি কমপক্ষে একবার ইউকে প্রবেশের জন্য ব্যবহৃত হওয়া বাধ্যতামূলক

তথ্যসূত্রঃ Embassy of Saudi Arabia in London, UK
              Saudi Arabia Tourism Authority


উত্তর আমেরিকা (North America)

১২। মেক্সিকো

ট্রাডিশনাল মেক্সিকান খাবার, সমুদ্রসৈকত এবং নানা ঐতিহাসিক স্থান ঘুরে দেখার জন্য বাংলাদেশি পাসপোর্টধারীরা ইউকে ট্যুরিস্ট ভিসা ব্যবহার করতে পারেন। প্রয়োজন—

  • বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা (ব্যবহৃত বা অব্যবহৃত)
  • বৈধ পাসপোর্ট
  • ভ্রমণের উদ্দেশ্য, অবস্থানের সময়কাল এবং কার্যক্রমও ইমিগ্রেশনে সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে

তথ্যসূত্রঃ National Institute of Migration, Mexico


মধ্য আমেরিকা (Central America)

১৩। পানামা

বিশ্ববিখ্যাত পানামা খালসহ নানা উৎসবমুখর পরিবেশ পর্যটকদের বেশ আকর্ষণ করে। ইউকে ট্যুরিস্ট ভিসাধারীরা পানামা ভ্রমণ করতে পারেন, যদি—

  • মাল্টিপল-এন্ট্রি বৈধ ইউকে ট্যুরিস্ট ভিসা (ইউকে প্রবেশের জন্য অন্তত একবার ব্যবহার করা থাকতে হবে)
  • সর্বোচ্চ ৩০ দিনের এন্ট্রি অনুমতি
  • পাসপোর্টে কমপক্ষে ৩ মাসের মেয়াদ থাকতে হবে
  • নূন্যতম ৫০০ ডলার আর্থিক প্রমাণ দেখাতে হবে

তথ্যসূত্রঃ Embassy of Panama in the USA 


ক্যারিবিয়ান দেশ (Caribbean Countries)

১৪। অ্যাঙ্গুইলা (ব্রিটিশ টেরিটোরি)

সাদা বালুর দীর্ঘ সৈকত আর নীল সমুদ্রের জন্য পরিচিত অ্যাঙ্গুইলা। ইউকে ট্যুরিস্ট ভিসা থাকলে—

  • যেকোনো ধরনের বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ভিসা
  • সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত থাকার অনুমতি

তথ্যসূত্রঃ The Government of Anguilla


১৫। অ্যান্টিগুয়া ও বার্বুডা

৩৬৫টিরও বেশি বিচ এবং তিনটি দ্বীপ মিলে গঠিত এই দেশটি ক্যারিবিয়ানে ভ্রমণের জন্য চমৎকার একটি স্থান। প্রবেশের নিয়ম—

  • বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা
  • সর্বোচ্চ ৩০ দিন থাকার অনুমতি
  • পাসপোর্ট ও ইউকে ভিসার মেয়াদ প্রবেশের দিন থেকে অন্তত ৬ মাস
  • আগমনের সময় ভিসা অন অ্যারাইভাল (VOA) সংগ্রহ করতে হবে

তথ্যসূত্রঃ Department of Immigration, Antigua and Barbuda


১৬। বোনায়ার (ডাচ টেরিটোরি)

বিচ এক্সপেরিয়েন্সের জন্য জনপ্রিয় বোনায়ার ভ্রমণে প্রয়োজন—

  • বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা
  • সর্বোচ্চ ৯০ দিনের এন্ট্রি অনুমতি

তথ্যসূত্রঃ The Netherlands and You 


১৭। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস (ব্রিটিশ টেরিটোরি)

ক্যারিবিয়ান সাগর ও আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত এই দ্বীপপুঞ্জে ভ্রমণ করতে—

  • বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা
  • ভিসার মেয়াদ অন্তত ৬ মাস থাকতে হবে (প্রবেশের দিন থেকে)
  • সর্বোচ্চ ১৮০ দিন এন্ট্রি অনুমতি

 তথ্যসূত্রঃ British Virgin Islands Tourism


১৮। কুরাকাও

ডাচ ও ক্যারিবিয়ান কালচারের মিশেলে তৈরি কুরাকাওতে যেতে পারবেন—

  • যেকোনো বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা
  • সর্বোচ্চ ৯০ দিনের এন্ট্রি অনুমতি

 তথ্যসূত্রঃ Curaçao Tourism


১৯। ডোমিনিকান রিপাবলিক

রিসোর্ট, সমুদ্রসৈকত ও ঐতিহ্যবাহী শহরগুলো উপভোগ করতে ডোমিনিকান রিপাবলিক ভ্রমণের নিয়ম—

  • ট্রানজিট ভিসা ছাড়া যেকোনো বৈধ মাল্টিপল-এন্ট্রি ইউকে ট্যুরিস্ট ভিসা
  • সর্বোচ্চ ৯০ দিনের থাকার অনুমতি
  • স্থল বা সমুদ্রপথে প্রবেশ করলে ২০ ডলারের ট্রাভেল কার্ড কিনতে হবে
  • পাসপোর্টে অন্তত ৬ মাসের মেয়াদ থাকতে হবে
Purple IT Only ICANN Accredited domain registrar in Bangladesh

ccTLD কি? Country Code Top-Level Domains সম্পূর্ণ গাইড লাইন।

🌍 ccTLD কী এবং কেন এটা ব্যবসার জন্য এত গুরুত্বপূর্ণ?

আজকাল শুধু একটা ওয়েবসাইট থাকলেই চলে না — সেটার সঠিক ডোমেইন এক্সটেনশনও অনেক বড় বিষয়।
বিশেষ করে যদি আপনি দেশভিত্তিক গ্রাহক বা লোকাল মার্কেট টার্গেট করেন, তাহলে ccTLD (Country Code Top-Level Domain) আপনার ব্র্যান্ডের জন্য অনেক মূল্যবান হতে পারে।

আপনি ছোট কোনো স্থানীয় ব্যবসা হোন বা আন্তর্জাতিক ব্র্যান্ড, ccTLD আপনার অনলাইন পরিচয়ে দেশীয় প্রভাব আনতে সাহায্য করে।
যখন আপনি দেশের নাম অনুযায়ী ডোমেইন নেন, সেটা আপনার স্থানীয় উপস্থিতির বার্তা দেয় — “লোকাল বিজনেসের জন্য ccTLD তাই গুরুত্বপূর্ণ।”

🏁 ccTLD মানে আসলে কী?

ccTLD (Country Code Top-Level Domain) হলো নির্দিষ্ট দেশ বা অঞ্চলের জন্য নির্ধারিত দুই অক্ষরের ডোমেইন এক্সটেনশন।
যেমন –

  • 🇬🇧 .UK → যুক্তরাজ্য
  • 🇯🇵 .JP → জাপান

এগুলো ওয়েবসাইট আর দেশের মধ্যে একটি তাত্ক্ষণিক সংযোগ তৈরি করে।


🔍 আপনার দেশের ccTLD জানুন

.bd বাংলাদেশের ccTLD.
ব্যবসা সম্প্রসারণ বা লোকাল ব্র্যান্ডিংয়ের জন্য সঠিক ccTLD বেছে নিতে পারলে সেটা আপনার ব্র্যান্ডিয়ের জন্য ইতিবাচক ভুমিকা রাখবে।


⚖️ ccTLD আর gTLD এর পার্থক্য

বিষয়ccTLDgTLD
সম্পূর্ণ রূপCountry Code Top-Level DomainGeneric Top-Level Domain
উদাহরণ.BD, .IN, .UK.COM, .NET, .ORG
এলাকা নির্দিষ্টহ্যাঁনা
ব্যবহারদেশভিত্তিক বাজার ও স্থানীয় ব্র্যান্ডগ্লোবাল ব্যবহারের জন্য

🛂 কিছু ccTLD রেজিস্ট্রেশনের বিশেষ নিয়ম

সব ccTLD সবার জন্য খোলা নয়। কিছু দেশের ccTLD রেজিস্ট্রেশনের জন্য নির্দিষ্ট শর্ত থাকে:

  1. 🇺🇸 .US – কেবল মার্কিন নাগরিক বা প্রতিষ্ঠান নিতে পারে
  2. 🇨🇦 .CA – শুধুমাত্র কানাডিয়ান নাগরিক বা ব্যবসার জন্য
  3. 🇫🇷 .FR – ইউরোপীয় ইউনিয়নের নাগরিক বা ব্যবসার জন্য
  4. 🇩🇪 .DE – স্থানীয় ঠিকানাসহ প্রশাসনিক কন্টাক্ট লাগবে

অন্যদিকে .IO.AI সবার জন্য উন্মুক্ত, তাই গ্লোবালভাবে খুব জনপ্রিয় হয়ে উঠেছে — বিশেষ করে টেক স্টার্টআপদের মধ্যে।


📈 ২০২৪ সালের ccTLD ট্রেন্ডস

২০২৪ সালে ccTLD রেজিস্ট্রেশনের হার ক্রমবর্ধমান।
DNIB রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে মোট রেজিস্ট্রেশন দাঁড়িয়েছে ১৪ কোটি ১০ লাখ

সবচেয়ে জনপ্রিয় ১০টি ccTLD (সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত):
👉 .CN, .DE, .UK, .RU, .NL, .BR, .AU, .FR, .IN, .EU

কারণগুলো:

  • স্থানীয় বাজারে আস্থা বাড়ায়
  • কাস্টমারের সঙ্গে সম্পর্ক মজবুত করে
  • .COM / .NET এর মতো এক্সটেনশন কমে আসছে
  • কিছু ccTLD (যেমন .TV) নির্দিষ্ট ইন্ডাস্ট্রিতে বিশেষভাবে জনপ্রিয়

🏠 স্থানীয় বাজারে কেন ccTLD বেশি পছন্দের

লোকাল ডোমেইন মানেই স্থানীয় আস্থা।
যেমন — জার্মানরা .DE, ফরাসিরা .FR, জাপানিরা .JP ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।
এটা ব্র্যান্ডের স্থানীয় উপস্থিতিকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে।
আমরা যারা দেশের অডিয়েন্সের জন্য অনলাইন বিজনেসের কথা চিন্তা করি তারা .bd ccTLD ব্যাবহার করতে পারি।


🕰️ ccTLD এর ইতিহাস সংক্ষেপে

১৯৮৫ সালে প্রথমবারের মতো দেশভিত্তিক ডোমেইন চালু হয়।
IANA (Internet Assigned Numbers Authority) সংস্থা প্রতিটি দেশকে ISO কোড অনুযায়ী আলাদা ccTLD দিয়েছে।
২০২৪ সালের হিসাব অনুযায়ী মোট ৩১৬টি TLD সক্রিয় আছে।


⚙️ ccTLD কাজ করে কীভাবে?

ccTLD অন্যান্য ডোমেইনের মতোই DNS (Domain Name System) এর মাধ্যমে কাজ করে।
যখন কেউ আপনার ওয়েবসাইট টাইপ করে, তখন DNS —

  • নির্দিষ্ট দেশের রেজিস্ট্রি খুঁজে নেয়
  • সঠিক সার্ভার খুঁজে বের করে
  • ইউজারকে ওয়েবসাইটে পাঠিয়ে দেয়

🌟 কিছু জনপ্রিয় ccTLD ও তাদের ব্যবহার

ডোমেইনদেশ / ব্যবহারমন্তব্য
.UKযুক্তরাজ্যস্থানীয় বাজারে উচ্চ আস্থা
.DEজার্মানিইউরোপে শক্ত অবস্থান
.COকলম্বিয়া.COM এর বিকল্প হিসেবে জনপ্রিয়
.IOব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরিটেক স্টার্টআপদের প্রিয়
.AIঅ্যাঙ্গুইলাকৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-সম্পর্কিত সাইটের জন্য সেরা

🔎 SEO তে ccTLD এর ভূমিকা

লোকাল সার্চে ccTLD দারুণ ফল দেয়।
গুগল স্বয়ংক্রিয়ভাবে ধরে নেয় আপনার ওয়েবসাইট ওই দেশকে টার্গেট করছে।

📢 গুগলের গ্যারি ইলিয়েস বলেছেন:

“লোকাল ডোমেইন (.KR, .IN, .FR) গুগলে ভালো র‍্যাংক করে কারণ সার্চ ইঞ্জিন স্থানীয় কনটেন্টকে অগ্রাধিকার দেয়।”


❤️ স্থানীয় ডোমেইনে বিশ্বাস বাড়ে

লোকাল ডোমেইন ব্যবহার মানে স্থানীয় উপস্থিতি।
যেমন ফ্রান্সে .FR ওয়েবসাইটে বা জাপানে .JP ওয়েবসাইটে মানুষ বেশি আস্থা রাখে।


📊 ক্লিক রেটও বেড়ে যায়

লোকাল ইউজাররা সাধারণত নিজেদের দেশের এক্সটেনশন যুক্ত সাইটেই ক্লিক করে।
এভাবে ccTLD ব্যবহার করলে CTR (Click-Through Rate) বেড়ে যায়।


💡 gccTLD কী?

gccTLD (Generic Country Code TLD) হলো এমন দেশভিত্তিক এক্সটেনশন যা গ্লোবালভাবে ব্যবহৃত হয়।
যেমন —

  • .TV → ভিডিও/স্ট্রিমিং সাইটে ব্যবহৃত
  • .IO → টেক ব্র্যান্ডে ব্যবহৃত

🌐 বিশ্বজুড়ে কিছু জনপ্রিয় ccTLD

  • .ME → ব্যক্তিগত ব্র্যান্ড ও ব্লগের জন্য আদর্শ
  • .TV → ভিডিও কনটেন্ট বা স্ট্রিমিংয়ের জন্য জনপ্রিয়
  • .CO → ব্যবসায়িক ব্র্যান্ডিংয়ের জন্য বহুল ব্যবহৃত

🤖 .AI ডোমেইনের উত্থান: অ্যাঙ্গুইলার অর্থনীতিতে প্রভাব

.AI ডোমেইনের জনপ্রিয়তা এখন শীর্ষে!
২০২৩ সালে প্রায় ৩.৫ লাখের বেশি রেজিস্ট্রেশন হয়েছে, যা অ্যাঙ্গুইলা সরকারের ৩২ মিলিয়ন মার্কিন ডলার রাজস্ব এনে দিয়েছে।
এটা প্রমাণ করে — একটা ছোট দেশের ডোমেইনও গ্লোবাল অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে।


🌏 স্থানীয় ভাষায় ডোমেইনের গুরুত্ব

IDN ccTLD (Internationalized Domain Name) এখন অনেক দেশ ব্যবহার করছে।
যেমন —

  • .中国 → চীন
  • .РФ → রাশিয়া
  • .বাংলা → বাংলাদেশ

এতে মানুষ নিজের ভাষায় ওয়েবসাইট রেজিস্টার করতে পারছে, যা ইন্টারনেটকে আরও অন্তর্ভুক্তিমূলক করছে।


⚙️ একাধিক ccTLD ব্যবস্থাপনার চ্যালেঞ্জ

  • আলাদা নবায়নের তারিখ
  • দেশভিত্তিক ভিন্ন রেজিস্ট্রেশন নীতি
  • একাধিক রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ
  • DNS সেটিংস ম্যানেজ করা

তাই স্মার্ট প্ল্যানিং ছাড়া একাধিক ccTLD চালানো কঠিন হতে পারে।


🧭 সফল ccTLD স্ট্র্যাটেজি (Step by Step)

১️⃣ সঠিক ccTLD নির্বাচন

টার্গেট দেশ, ব্র্যান্ড আইডেন্টিটি ও লোকাল উপস্থিতি দেখে বেছে নিন।

২️⃣ টেকনিক্যাল সেটআপ

  • লোকাল সার্ভারে হোস্টিং করুন
  • SSL সার্টিফিকেট ব্যবহার করুন
  • DNS কনফিগারেশন সঠিক রাখুন
  • সঠিক রিডিরেকশন (301 Redirects) ব্যবহার করুন

৩️⃣ লোকাল SEO ফোকাস

প্রতিটি দেশের জন্য আলাদা কনটেন্ট তৈরি করুন, লোকাল ভাষা ব্যবহার করুন, এবং Google Search Console-এ আলাদা প্রোপার্টি যোগ করুন।


🌎 গ্লোবাল হতে প্রস্তুত?

ccTLD শুধু একটা এক্সটেনশন নয়, এটা আপনার ব্র্যান্ডের লোকাল আইডেন্টিটি।

✅ সার্চ ইঞ্জিনে দেশভিত্তিক প্রাসঙ্গিকতা বাড়ায়
✅ স্থানীয় গ্রাহকের আস্থা তৈরি করে
✅ নির্দিষ্ট বাজারের জন্য অনলাইন উপস্থিতি নিশ্চিত করে


💬 সাধারণ কিছু প্রশ্ন (FAQ)

১. ccTLD আর gTLD এর পার্থক্য কী?
→ ccTLD দেশভিত্তিক (.IN, .UK), gTLD সাধারণ (.COM, .ORG)।

২. IDN ccTLD কী?
→ স্থানীয় ভাষায় লেখা ডোমেইন (.বাংলা, .中国 ইত্যাদি)।

৩. কে নিয়ন্ত্রণ করে ccTLD?
→ প্রতিটি দেশের নিজস্ব রেজিস্ট্রি বা কর্তৃপক্ষ।

৪. gccTLD কী?
→ দেশভিত্তিক হলেও গ্লোবালভাবে ব্যবহৃত (.IO, .TV)।

৫. ccTLD এর সুবিধা কী?
→ লোকাল SEO উন্নত করে, কাস্টমার ট্রাস্ট বাড়ায়, দেশভিত্তিক ব্র্যান্ডিং মজবুত করে।

৬. সবাই কি ccTLD নিতে পারে?
→ না, কিছু দেশে স্থানীয় ঠিকানা বা ব্যবসার প্রমাণ লাগতে পারে।

৭. DNSSEC কী?
→ DNS ডেটার সুরক্ষা নিশ্চিত করে, হ্যাকিং বা স্পুফিং রোধ করে।


✅ উপসংহার

ccTLD এখন কেবল একটি ওয়েব ঠিকানা নয়, এটি একটি ডিজিটাল পরিচয়
সঠিক ডোমেইন এক্সটেনশন বেছে নিয়ে আপনি আপনার ব্যবসাকে স্থানীয় বাজারে প্রতিষ্ঠিত করতে পারেন, আবার সেই মাধ্যমেই গ্লোবাল উপস্থিতিও বাড়াতে পারেন।

ডিজিটাল যুগে, “লোকাল ট্রাস্ট মানেই গ্লোবাল গ্রোথ।”

২০২5 সালের দৃষ্টিকোণ থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ভালো রেটিংপ্রাপ্ত ১০টি এয়ারলাইন

২০২5 সালের দৃষ্টিকোণ থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ভালো রেটিংপ্রাপ্ত ১০টি এয়ারলাইন

নিচে ২০২5 সালের দৃষ্টিকোণ থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ভালো রেটিংপ্রাপ্ত ১০টি এয়ারলাইনের তালিকা দেওয়া হলো, যেগুলো যাত্রীসেবা, নিরাপত্তা, সময়ানুবর্তিতা এবং ফ্লাইট অভিজ্ঞতার দিক থেকে বিশ্বজুড়ে প্রশংসিত

Singapore Airlines (সিঙ্গাপুর এয়ারলাইন্স)
অসাধারণ সার্ভিস, বিলাসবহুল কেবিন ও সময়ানুবর্তিতার জন্য বিশ্বসেরা।

Qatar Airways (কাতার এয়ারওয়েজ)
বিজনেস ক্লাস এবং আন্তর্জাতিক ফ্লাইটের অভিজ্ঞতায় অনন্য।

Emirates (এমিরেটস)
বিলাসবহুল ইন-ফ্লাইট বিনোদন ও দীর্ঘ দূরত্বের রুটে শক্ত অবস্থান।

ANA – All Nippon Airways (জাপান)
পরিষ্কার-পরিচ্ছন্নতা ও যাত্রীসেবায় প্রশংসিত

Japan Airlines (জাপান এয়ারলাইন্স)
সময়ানুবর্তীতা ও ভদ্রতার জন্য বিখ্যাত।

Turkish Airlines (তুর্কি এয়ারলাইন্স)
সবচেয়ে বেশি দেশে ফ্লাইট পরিচালনার রেকর্ড, ইউরোপ-এশিয়ার সংযোগস্থলে শক্ত অবস্থান।

Air France (এয়ার ফ্রান্স)
ইউরোপের অন্যতম অভিজাত এবং স্টাইলিশ এয়ারলাইন।

Cathay Pacific (ক্যাথে প্যাসিফিক – হংকং)
প্রিমিয়াম সার্ভিস ও ট্রান্স-প্যাসিফিক ফ্লাইটের জন্য বিখ্যাত।

Etihad Airways (এতিহাদ – আবুধাবি, UAE)
বিলাসিতা এবং আরব আতিথেয়তার সুন্দর মিশ্রণ।

Lufthansa (লুফথানসা – জার্মানি)
ইউরোপের অন্যতম বড় এবং নির্ভরযোগ্য এয়ারলাইন।

বাংলাদেশ থেকে জার্মান ভিজিট ভিসা কিভাবে করবেন তার বিস্তারিত ।

জার্মানি ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্যগুলোর একটি (স্পেনের পরই)।

জার্মানি আসলেই চোখ ধাঁধানো এক দেশ। জার্মানির সংস্কৃতি, ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার ভান্ডার।

যে কারনে ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল অফিসের রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালের অক্টোবর মাসে জার্মানিতে ভিজিটরের সংখ্যা আগের বছরের একই মাসের তুলনায় ২.৭% বৃদ্ধি পেয়ে ৪৪.৩ মিলিয়নে পৌঁছেছে।

How can I Get a German visa from Bangladesh?

আপনি যদি এই অসাধারণ দেশে ভ্রমণের কথা চিন্তা করে থাকেন, তাহলে এই জার্মান ভিসা ভিজিট ভিসা প্রসেস গাইডলাইনটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে বলে আশা রাখি।

বাংলাদেশ থেকে জার্মান ভিজিট ভিসা কিভাবে করবেন তার বিস্তারিত ।

জার্মানি ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্যগুলোর একটি (স্পেনের পরই)।

জার্মানি আসলেই চোখ ধাঁধানো এক দেশ। জার্মানির সংস্কৃতি, ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার ভান্ডার।

যে কারনে ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল অফিসের রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালের অক্টোবর মাসে জার্মানিতে ভিজিটরের সংখ্যা আগের বছরের একই মাসের তুলনায় ২.৭% বৃদ্ধি পেয়ে ৪৪.৩ মিলিয়নে পৌঁছেছে

আপনি যদি এই অসাধারণ দেশে ভ্রমণের কথা চিন্তা করে থাকেন, তাহলে এই জার্মান ভিসা ভিজিট ভিসা প্রসেস গাইডলাইনটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে বলে আশা রাখি।

জার্মানি কি এখন বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ইস্যু করছে?

হ্যাঁ! জার্মানি নিয়মিতভাবে বাংলাদেশি নাগরিকদের জন্য শেঞ্জেন ট্যুরিস্ট/ভিজিট ভিসা ইস্যু করছে।

জার্মানি শেঞ্জেন অঞ্চলের সদস্য রাষ্ট্র হওয়ায়, ভ্রমনের উদ্দেশ্যে জার্মানিতে যাওয়ার জন্য শেঞ্জেন ভিসা প্রয়োজন হয়। জার্মানি ভিজিট ভিসা একটি স্বল্পমেয়াদি ভিসা, যার মেয়াদ সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত হয়ে থাকে।

গত কয়েক বছরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কঠিন হওয়ার কারণে জার্মান ভিসা পাওয়া কিছুটা জটিল ছিল।

তবে, সম্প্রতি একটি বড় পরিবর্তন এসেছে। জার্মান দূতাবাস আর সরাসরি শেঞ্জেন ট্যুরিস্ট ভিসা প্রসেস করে না। এপ্রিল ২০২৩ থেকে স্বল্পমেয়াদি জার্মান ভিসার জন্য তারা ভিএফএস গ্লোবাল সেন্টার নিয়োগ করেছে। যা গত ২ মে ২০২৩ থেকে কার্যকর হয়েছে।

এর মানে, এখন দূতাবাস থেকে অ্যাপয়েন্টমেন্ট পেতে কয়েক মাস অপেক্ষা করার প্রয়োজন নেই। যেহেতু কাগজপত্র নেয়া ও প্রসেস করার বিষয়গুলো ভিএফএস গ্লোবাল পরিচালনা করছে, তাই আগের চেয়ে আরও দ্রুত কাগজপত্র গ্রহণ করে প্রসেস করতে পারছে। এমনকি ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই এই কাজটি সম্পন্ন করছে।

জার্মান শেঞ্জেন ভিজিট ভিসা যে ক্যাটাগরির জন্য দিয়ে থাকে তা নিচে দেয়া হল।

✦ ট্রেডফেয়ার
✦ ভ্রমণ
✦ ট্রানজিট
✦ চিকিৎসা

বাংলাদেশ থেকে জার্মান ভিজিট ভিসা করার পুরো প্রসেস স্টেপ বাই স্টেপ নিচে দেয়া হল

শেঞ্জেন কান্ট্রি গুলার মধ্যে যদি জার্মানি আপনার মূল ভ্রমণ গন্তব্য হয়, তাহলে নিচের গাইড লাইন অনুযায়ি আপনি আপনার ভিসা প্রসেস করতে পারেন।

আগে জার্মান দূতাবাস সকল ক্যাটাগরির ভিসা প্রসেস করত। কিন্তু এখন স্বল্পমেয়াদি শেঞ্জেন ভিজিট ভিসার আবেদন প্রক্রিয়াটি বাংলাদেশের জন্য ফেডারেল ফরেন মিনিস্ট্রি ইন বার্লিন ভিএফএস গ্লোবালের কাছে আউটসোর্স করেছে। বাংলাদেশ থেকে জার্মান ট্যুরিস্ট ভিসা পাওয়ার ধাপে ধাপে প্রক্রিয়া দেখে নেওয়া যাক।

ধাপ ১: শেঞ্জেন ভিসার জন্য প্রয়োজনীয় সব ডকুমেন্ট সংগ্রহ করুন

প্রথমে, জার্মান দূতাবাস ঢাকা থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস লিস্ট জেনে নিন। একটি প্রাথমিক তালিকা নিচে দেওয়া হলো:

  • নির্ভুলভাবে শেঞ্জেন ভিসার আবেদন ফর্ম পূরণ করা এবং সই করা
  • পূরণ করা এবং সই করা ডিক্লারেশন অফ কনসেন্ট
  • পাসপোর্টের মেয়াদ ন্যূনতম তিন মাস মেয়াদ থাকা + পূর্ববর্তী পাসপোর্ট
  • ১টি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি (৩৫x৪৫ মিমি)
  • ট্রাভেল ইসন্সুরেন্স
  • ভ্রমনের অ্যাকোমোডেসন ডিটেইলস (হোটেল বুকিং)
  • ফ্লাইট রিজার্ভেশন বা ভ্রমণ পরিকল্পনা
  • ভ্রমণের উদ্দেশ্য ব্যাখ্যা করে ব্যক্তিগত কভার লেটার
  • পুরো ভ্রমণের নির্ধারিত পরিকল্পনার রূপরেখা (ট্রাভেল আইটেনারি)
  • কমপক্ষে গত ৬ মাসের সেভিংস ব্যাংক স্টেটমেন্টের মূল কপি

ধাপ ২: অ্যাপয়েন্টমেন্ট বুক করুন

পরবর্তী ধাপে, ভিএফএস ওয়েবসাইট থেকে আপনার পছন্দের স্লটে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।

ধাপ ৩: ভিসা আবেদন কেন্দ্র গিয়ে ডকুমেন্ট জমা দিন এবং বায়োমেট্রিক দিন

নির্ধারিত দিনে, আপনার নিকটস্থ ভিএফএস সেন্টারে উপস্থিত হন এবং প্রয়োজনীয় সব ডকুমেন্ট সঙ্গে নিন। ভিএফএস এর কর্মী আপনার ডকুমেন্টগুলো যাচাই করবেন এবং প্রতি আবেদনপত্রের জন্য ভিএফএস ফি €১৫.০০ পরিশোধ করতে হবে।

ভিএফএস এ আপনার বায়োমেট্রিক তথ্য ও অন্যান্য রেকর্ড নেবে, যেমন:

  • আঙ্গুলের ছাপ
  • বায়োমেট্রিক পাসপোর্ট ছবির স্ক্যান

ধাপ ৪: ভিএফএস গ্লোবাল আপনার আবেদন জার্মান দূতাবাসে প্রেরণ করবে

আবেদনপত্র এবং পাসপোর্ট জমা দেওয়ার পর, ভিএফএস এগুলো জার্মান দূতাবাসে প্রেরণ করবে। ভিসা অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত জার্মান দূতাবাসই নেবে।

ধাপ ৫: পাসপোর্ট সংগ্রহ করুন

যখন সিদ্ধান্ত নেওয়া হবে, দূতাবাস একটি সিল করা খামে আপনার পাসপোর্ট ফিরিয়ে দেবে, ভিসা হোক বা না হোক। আপনাকে ভিসা আবেদন কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।

ভিসা পেয়েছেন কিনা তা তাৎক্ষণিকভাবে যাচাই করুন এবং কিছু ঠিক করার প্রয়োজন হলে কর্মকর্তাকে জানান। এর মধ্যে অন্তর্ভুক্ত:

  • পাসপোর্ট নম্বর
  • এন্ট্রির সংখ্যা
  • ভিসার মেয়াদ
  • ভিসায় উল্লেখিত শর্তাবলী

শেনজেন ভুক্ত দেশের ভিসার জন্য বাংলাদেশ থেকে কোন অ্যাম্বাসিতে আবেদন করবেন

শেনজেনভুক্ত দেশের ভিসার আবেদন করতে চাইলে প্রথমেই যে বিষয়টি বিবেচনার আনতে হবে তা হল আপনি কোন দেশে সবচেয়ে বেশি সময় স্টে করবেন। আপনার ভ্রমন পরিক্লপনায় যেখানে আপনি আপনার বেশিরভাগ সময় ব্যয় করতে চান তার উপর নির্ভর করে সিধান্ত নিবেন কোন অ্যাম্বাসির মাধ্যমে আপনি আবেদন করবেন।

যদি আপনার ভ্রমণ একাধিক দেশে হয়, তাহলে আপনি প্রথম দেশের দূতাবাস/কনস্যুলেটে ভিসার জন্য আবেদন করতে পারেন অথবা আপনি যে দেশে আপনার বেশিরভাগ সময় থাকার পরিকল্পনা করছেন সেই দেশের দুতাবাসে আবেদন করলে ভাল হয়।
ধরে নেই আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি কোন দেশে আবেদন করতে চান, তাই না? এখন পরের প্রশ্ন হল- এই দেশটি বাংলাদেশের দুতাবাসের মাধ্যমে ভিসার আবেদন প্রসেস করে কিনা। শেনজেনভুক্ত সকল দেশ তাদের দুতাবাসের মাধ্যমে বাংলাদেশিদের ভিসার প্রসেস করে না। কিছু দেশ আছে অন্যদেশের মাধ্যমে ভিসা প্রসেস করে থাকে।

শেনজেনভুক্ত ২৭টি সদস্য রাষ্ট্র রয়েছে। তাদের মধ্যে ২৫ টি রাস্ট্র বাংলাদেশে স্বল্পমেয়াদী ভিজিট ভিসার আবেদন গ্রহণ করে। এই ২৭ দি দেশের মধ্যে একটি দেশ আছে নাম লিথুয়ানিয়া, লিথুয়ানিয়া দিল্লি অ্যাম্বাসি থেকে ভিসা প্রসেস করে। শেনজেনভুক্ত নতুন দেশ ক্রোয়েশিয়া ।ক্রোয়েশিয়া সম্পর্কে পর্যাপ্ত তথ্য আমার জানা নেই। ক্রোয়েশিয়ার আপডেট পেলে তথ্য এই ব্লগ পোস্টে যুক্ত করে দিব।

নিচে আপনি শেনজেন ভিসার জন্য কোথায় আবেদন করতে পারবেন, ভিসার আবেদনটি কে প্রক্রিয়া করবে এবং আবেদন জমা দেওয়ার জন্য আপনার পূর্বে অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন কিনা তার বিস্তারিত তথ্য দেয়া আছে।
SLSchengen CountryAssigned ConsulateApplication SubmissionAppointment Required?
01AustriaThe Embassy of FranceThe Embassy of FranceOnline Appointment Required
02BelgiumThe Embassy of SwedenVFS GlobalNo Appointment Required
03Czech RepublicThe Embassy of FranceThe Embassy of FranceOnline Appointment Required
04DenmarkEmbassy of DenmarkVFS GlobalApply to ApplyVisa.um.dk, and submit documents to VFS Global. No Appointment.
05EstoniaThe Embassy of GermanyVFS Global GermanyAppointment is Mandatory
06FinlandThe Embassy of SwedenVFS GlobalNo Appointment Required
07FranceThe Embassy of FranceThe Embassy of FranceOnline Appointment Required
08GermanyThe Embassy of GermanyVFS Global GermanyAppointment is Mandatory
09GreeceThe Embassy of ItalyVFS Global ItalyNo Appointment Required
10HungaryEmbassy of SwitzerlandEmbassy of SwitzerlandPhone/Email Appointment is mandatory
11IcelandThe Embassy of SwedenVFS GlobalNo Appointment Required
12ItalyThe Embassy of ItalyVFS Global ItalyNo Appointment Required
13LatviaThe Embassy of SwedenVFS GlobalNo Appointment Required
14LiechtensteinEmbassy of SwitzerlandEmbassy of SwitzerlandPhone/Email Appointment is mandatory
15LithuaniaLithuania EmbassyIndia 
16LuxembourgThe Embassy of SwedenVFS GlobalNo Appointment Required
17MaltaThe Embassy of ItalyVFS Global ItalyNo Appointment Required
18NetherlandsThe Embassy of SwedenVFS GlobalNo Appointment Required
19NorwayEmbassy of DenmarkVFS GlobalApply to ApplyVisa.um.dk, and submit documents to VFS Global. No Appointment.
20PolandThe Embassy of SwedenVFS GlobalNo Appointment Required
21PortugalThe Embassy of FranceThe Embassy of FranceOnline Appointment Required
22SlovakiaThe Embassy of ItalyVFS Global ItalyNo Appointment Required
23SloveniaThe Embassy of SwedenVFS GlobalNo Appointment Required
24SpainEmbassy of SpainSpain Visa Application Centre Saimon CentreNo Appointment Required
25SwedenThe Embassy of SwedenVFS GlobalNo Appointment Required
26SwitzerlandEmbassy of SwitzerlandEmbassy of SwitzerlandPhone/Email Appointment is mandatory

ঢাকা বাংলাদেশে সকল দূতাবাসের তালিকা ঠিকানা, ফোন এবং ইমেল

বাংলাদেশে বিশ্বের অনান্য দেশের দূতাবাস রয়েছে। এখানে আমাদের বাংলাদেশে যেসকল দেশের অ্যাম্বাসি বা দূতাবাস আছে তার সমস্ত বিবরণ রয়েছে। এই মুহূর্তে, বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্যসহ অন্যান্য দেশের ৫০ টি দূতাবাস এবং হাই কমিশনের আছে।

অন্যান্য কিছু দেশ বাংলাদেশের সাথে কুটনৈতিক সম্পর্ক ও তদারকি করার জন্য কাছাকাছি দেশের কনস্যুলেট নিয়োগ করেছে, বেশিরভাগই ভারতের নয়াদিল্লিতে অবস্থিত।

আমাদের দুতাবাসের তালিকায় অনারারি কনস্যুলেট বা বাণিজ্য মিশন অন্তর্ভুক্ত নয়।

Embassy of Algeria in Dhaka, Bangladesh

House # 45, Road # 12, Block- K, Baridhara Police Station, Vatara, Gulshan, Dhaka-1212,

Email: muna.sen@gmail.com

Embassy of Brazil in Dhaka, Bangladesh

Address: The Symphony Building 4th Floor Road 142 / Gulshan Avenue Gulshan 1, Dhaka – 1212,

Contact details: Phone: (+88 02) 988.7667 / 4158 / 1953

Fax: (+88 02) 881.3000

Email: brasemb.daca@itamaraty.gov.br Consular Sector: consular.daca@itamaraty.gov.br

Embassy of Japan in Dhaka, Bangladesh

House # 5 & 7, Dutabash Road, Diplomatic Enclave, Baridhara, Dhaka.

Telephone: 8810087

Fax: 8826737

Embassy of Sweden in Dhaka, Bangladesh

House #1, Road #52, Gulshan #2, Dhaka.

Telephone: 8824761-4, Fax: 8823948

Also Read: How To Get Sweden Visa From Bangladesh?

Embassy of Switzerland in Dhaka, Bangladesh

House #31/B, Road #18, Banani, Dhaka.

Telephone: 8812874-6

Fax: 8823872

Embassy of The Arab Republic of Egypt in Dhaka, Bangladesh

House NE (N) #9, Road #90, Gulshan Model Town, Dhaka.

Telephone: 8822766-7

Fax: 8824883

Embassy of the Federal Republic of Germany in Dhaka, Bangladesh

178, Gulshan Avenue, Gulshan #2, Dhaka.

Telephone: 8824735-7

Fax: 8823141

Embassy of the Holy See (Vatican) in Dhaka, Bangladesh

United Nation Road #2, Baridhara Diplomatic Enclave, P.O. Box-6003, Gulshan, Dhaka.

Telephone: 8822018

Fax: 8823574

Embassy of the Islamic Republic of Iran in Dhaka, Bangladesh

House # 7, Road # 6, Baridhara, Dhaka.

Telephone: 8825896

Fax: 8828780

Embassy of the Islamic State of Afghanistan in Dhaka, Bangladesh

Embassy of the Islamic State of Afghanistan

House # 10, Road # 9, Baridhara, Dhaka

Telephone: 9895994

Fax: 9884767

Embassy of the Kingdom of Morocco in Dhaka, Bangladesh

House #44, United Nations Road, Baridhara, Dhaka.

Telephone: 8823176

Fax: 8810028

Embassy of the People’s Republic of China in Dhaka, Bangladesh

Plot #2 & 4, Road #3, Block #1, Baridhara, Dhaka.

Telephone: 8824862

Fax: 8823004

Embassy of the Republic of France in Dhaka, Bangladesh

House #18, Road #108, Gulshan, Dhaka.

Telephone: 8813811-4

Fax: 882361

Also read: Procedure to get France visa from Bangladesh

Embassy of the Republic of Indonesia in Dhaka, Bangladesh

Plot #14, Road #53, Gulshan #2, Dhaka.

Telephone: 8812260

Fax: 8825391

Embassy of the Republic of Iraq in Dhaka, Bangladesh

House # 8, Road # 59, Gulshan # 2, Dhaka.

Telephone: 8823277

Fax: 8823277

Embassy of the Republic of Italy in Dhaka, Bangladesh

House # 2 & 3, Road # 74/79, Gulshan Model Town, Dhaka.

Telephone : 8822781-3

Fax : 8822578

Also read: Italy visa from Bangladesh: Guideline & Procedure

Embassy of the Republic of Korea in Dhaka, Bangladesh

4, Madani Avenue, Baridhara, Dhaka-1212, Bangladesh

Tel: 8812088-90

Fax: 8823871

Embassy of the Republic of Philippines in Dhaka, Bangladesh

House #6, Road #101, Gulshan #2, Dhaka.

Telephone: 9881578

Fax: 8823686

Embassy of the Republic of Turkey in Dhaka, Bangladesh

House #14, Road #11, Baridhara, Dhaka.

Telephone: 8822198

Fax: 8823873

Embassy of the Russian Federation in Dhaka, Bangladesh

House NE (J) #9, Road #79, Gulshan, Dhaka.

Telephone: 8828147

Fax: 8823735

Embassy of the State of Palestine in Dhaka, Bangladesh

CES (C) #4, Road #118, Gulshan Model Town, Dhaka.

Telephone: 9893895-6

Fax: 8823517

Embassy of the State of Qatar in Dhaka, Bangladesh

House #23, Road #108, Gulshan, Dhaka.

Telephone: 8819930

Fax: 8823950

Embassy of the Union of Myanmar in Dhaka, Bangladesh

No NE (L) #3, Road #84, Gulshan #2, Dhaka.

Telephone: 9896373

Fax: 8823740

Embassy of the United States of America in Dhaka, Bangladesh

Madani Avenue, Baridhara, Dhaka.

Telephone: 8824700-22

Fax: 8823744

Also read: US Visa from Bangladesh: Procedure

Libyan Embassy Dhaka for The State of Libya in Dhaka, Bangladesh

4 CWN (C), Gulshan Avenue, Dhaka.

Telephone: 9895808-9

Fax: 8823417

Royal Bhutanese Embassy in Dhaka, Bangladesh

House #12, Road #107, Gulshan #2, Dhaka

Telephone: 8826863

Fax: 8823939

Royal Embassy of Saudi Arabia in Dhaka, Bangladesh

Royal Embassy of Saudi Arabia

House #5 (NE) L, Road #83, Gulshan #2, Dhaka.

Telephone: 8829124-31

Fax: 8823616

Embassy of  Nepal in Dhaka, Bangladesh

United Nations Road #2, Baridhara Diplomatic Enclave, Dhaka.

Telephone: 9892490

Fax: 8826401

Royal Netherlands Embassy in Dhaka, Bangladesh

House #49, Road #90, Gulshan, Dhaka.

Telephone: 8822715-8

Fax: 8823326

Royal Norwegian Embassy in Dhaka, Bangladesh

House #9, Road #111, Gulshan, Dhaka.

Telephone: 8823065

Fax: 8823661

Royal Thai Embassy in Dhaka, Bangladesh

House NW (I) #04, Road #58/62, Gulshan Model Town, Dhaka.

Telephone: 8812795-6

Fax: 8823588

The Democratic People’s Republic of Korea in Dhaka, Bangladesh

Embassy of the Democratic People’s Republic of Korea (DPRK)

House #5/A, Road #54, Gulshan #2, Dhaka.

Telephone: 8811893-9

Fax: 8810813

Embassy of the Republic of Kosovo in Dhaka, Bangladesh

Embassy of the Republic of Kosovo

House CEN (D) 3, Apt A6, Road 95, Gulshan-2, Dhaka-1212

Telephone: +88-02-888-1180

Fax: +88-02-888-1179

E-mail address: Embassy.bangladesh@rks-gov.net

Website: www.mfa-ks.net/en/

Embassy of the Socialist Republic of Vietnam in Dhaka, Bangladesh

House 14 C.W.S (B), Road 33/24, Gulshan Model Town, Dhaka-1212, Bangladesh.

Telephone: 88-02222294052 (ext: 101, 102)

Fax:88-02222294051

Email: vnemb.bld@gmail.com / dhaka@mofa.gov.vn

Website: www.vnembassy-dhaka.mofa.gov.vn

Embassy of the United Arab Emirates in Dhaka, Bangladesh

House 191, Gulshan North Avenue, Gulshan-2, Dhaka-1212, Bangladesh.

Telephone: 88-029882244, 88-029882277

Email: dhakaEMB@mofa.gov.ae

সেনজেন ভিসার জন্য ইন্সুরেন্স কোথায় থেকে কিনবেন খরচ কত?

শেনজেনভুক্ত দেশ ভ্রমন করার জন্য বাংলাদেশের সকল ভ্রমণকারীর অবশ্যই একটি ট্রাভেল ইন্সুরেন্স থাকতে হবে। ইন্সুরেন্স জরুরী পরিস্থিতিতে আর্থিক সুরক্ষা প্রদান করে থাকে, যেমন চিকিৎসা খরচ বা প্রত্যাবাসন খরচ। শেনজেন চুক্তির অনুযায়ী ইন্সুরেন্স ন্যূনতম কভারেজের পরিমাণ জনপ্রতি ৩০০০০ ইউরো। বীমার মধ্যে অবশ্যই চিকিৎসা ব্যয় এবং প্রত্যাবাসন খরচ অন্তর্ভুক্ত থাকতে হবে।

শেনজেন বীমা প্রয়োজনীয়তা কি?

শেনজেনভুক্ত যে ২৭ টি দেশ রয়েছে সেগুল ট্রাভেল করার জন্য ট্রাভেল ইন্সুরেন্স বাধ্যতামুলক। এই ট্রাভেল ইন্সুরেন্স ভিজিট ভিসা বা বিজনেস ভিসা উভয়ের জন্যই প্রযোজ্য। বাংলাদেশ থেকে শেনজেন ভিসার জন্য আবেদন করার সময় সাপোর্টিং ডকুমেন্টসের সাথে ইন্সুরেন্স কপি জমা দিতে হবে। কিছু বাংলাদেশী বীমা কোম্পানি আছে যেখান থেকে ট্রাভেল ইন্সুরেন্স করা যায় এবং শেনজেনভুক্ত দেশগুল এসকল ইন্সুরেন্স কম্পানির বিমা এলাও করে । নিচে বীমা কোম্পানিগুলোর নাম দেয়া হল:
SL.Insurance Company Name
1Asia Pacific General Insurance Company Ltd.
2Bangladesh General Insurance Company Ltd.
3Bangladesh National Insurance Co. Ltd.
4Central Insurance Company Ltd.
5Delta Life Insurance Company Ltd.
6Dhaka Insurance Company Ltd.
7Eastern Insurance Company Ltd.
8Eastland Insurance Company Ltd.
9Green Delta Insurance
10Jiban Bima Corporation
11Mercentile Insurance Company Ltd.
12Paramount Insurance Company Limited
13Phoenix Insurance Company Ltd.
14Pragati Insurance Limited
15Prime Insurance Company Limited
16Sadharan Bima Corporation
17Sena Kalyan Insurance Company Ltd.
18Sikder Insurance Company Limited
19Sonar Bangla Insurance Limited
20United Insurance Company Ltd.

ইন্সুরেন্স প্ল্যান A ( আমেরিকা ও কানাডা ছাড়া)

ট্রাভেলার বয়স : ৬ মাস থেকে – ৪০ বছর

Insurance PeriodNet PremiumVATTotal Cost
1-14 Days 1,394.00 209.10  1,603.00 
15-21 Days 1,453.00 217.95 1,670.95
22-28 Days 1,627.00 244.05  1,871.05 
29-35 Days 2,006.00 300.90  2,306.90 
36-47 Days 2,298.00 344.70  2,642.70 
48-60 Days 2,702.00 405.30  3,107.30 
61-75 Days 3,341.00 501.15  3,842.15 
76-90 Days 3,994.00 599.00  4,593.10 
91-120 Days 6,753.00 1,012.95  7,765.95 
121-147 Days 8,134.00 1,220.10  9,354.00 
148-180 Days 11,301.00 1,695.15  12,996.15 

ইন্সুরেন্স প্ল্যান A ( আমেরিকা ও কানাডা ছাড়া)

ট্রাভেলার বয়স : ৪১বছর – ৫০ বছর

Insurance PeriodNet PremiumVATTotal Cost
1-14 Days 2,092.00  313.80  2,405.80 
15-21 Days 2,231.00  334.65  2,565.65 
22-28 Days 2,490.00  373.50  2,863.50 
29-35 Days 3,007.00  451.05  3,458.05 
36-47 Days 3,447.00  517.05  3,964.05 
48-60 Days 4,083.00  612.45  4,695.45 
61-75 Days 5,040.00  756.00  5,796.00 
76-90 Days 5,975.00  896.25  6,871.25 
91-120 Days 10,197.00  1,529.55  11,726.55 
121-147 Days 12,227.00  1,834.05  14,061.05 
148-180 Days 16.867.00 2,530.05  19,397.05 

ইন্সুরেন্স প্ল্যান A ( আমেরিকা ও কানাডা ছাড়া)

ট্রাভেলার বয়স : ৫১ বছর – ৬৫ বছর

Insurance PeriodNet PremiumVATTotal Cost
1-14 Days 2,812.00  421.80  3,233.80 
15-21 Days 2,997.00  449.55  3,446.00 
22-28 Days 3,347.00  502.05  3,849.00 
29-35 Days 4,042.00  606.30  4,648.00 
36-47 Days 4,633.00  694.95  5,327.00 
48-60 Days 5,489.00  823.35  6,312.00 
61-75 Days 6,775.00  1,016.25  7,791.00 
76-90 Days 8,033.00  1,204.95  9,238.00 
91-120 Days 13,707.00  2,056.05  15,763.00 
121-147 Days 16,440.00  2,466.00  18,906.00 
148-180 Days 22,866.00  3,429.90  26,295.00 

ইন্সুরেন্স প্ল্যান A ( আমেরিকা ও কানাডা ছাড়া)

ট্রাভেলার বয়স : ৬৬ বছর – ৭০ বছর

Insurance PeriodNet PremiumVATTotal Cost
1-14 Days9,148.00  1,372.20 10,520.20 
15-21 Days 9,752.00  1,462.80 11,214.80 
22-28 Days 10,888.00  1,633.20 12,521.00 
29-35 Days 13,155.00  1,973.25 15,128.00 
36-47 Days 15,078.00  2,261.70 17,339.00 
48-60 Days 17,858.00  2,678.70 20,536.00 
61-75 Days 22,048.00  3,307.20 25,355.00 
76-90 Days 26,136.00  3,020.40 30,056.00 
91-120 Days No Cover No CoverNo Cover
121-147 Days No Cover No CoverNo Cover
148-180 Days No Cover No CoverNo Cover

ইন্সুরেন্স প্ল্যান A ( আমেরিকা ও কানাডা ছাড়া)

ট্রাভেলার বয়স : ৭১ বছর – ৭৫ বছর

Insurance PeriodNet PremiumVATTotal Cost
1-14 Days16,009.002,401.3518,410.00
15-21 Days17,066.002,559.9019,625.00
22-28 Days19,053.002,857.9521,910.00
29-35 Days23,020.003,453.00 26,473.00
36-47 Days26,086.003,958.00 30,343.00
48-60 Days31,252.004,687.00 35,939.00
61-75 Days38,584.005,787.0044,371.00
76-90 Days45,738.006,860.0052,598.00
91-120 DaysNo CoverNo CoverNo Cover 
121-147 DaysNo CoverNo CoverNo Cover 
148-180 DaysNo CoverNo Cover No Cover 

ইন্সুরেন্স প্ল্যান A ( আমেরিকা ও কানাডা ছাড়া)

ট্রাভেলার বয়স : ৭৬ বছর – ৭৯ বছর

Insurance PeriodNet PremiumVATTotal Cost
1-14 Days 32,017.00  4,802.55  36,819.55 
15-21 Days 34,132.00  5,119.80  39,251.80 
22-28 Days 38,106.00  5,715.90  43,821.90 
29-35 Days 46,041.00  6,906.15  52,947.15 
36-47 Days 52,772.00  7,915.80  60,687.80 
48-60 Days 62,503.00  9,375.45  71,878.45 
61-75 Days 77,169.00  11,575.35  88,744.35 
76-90 Days 91,476.00  13,721.40  1,05,197.00 
91-120 Days No Cover No Cover  No Cover 
121-147 Days No Cover No Cover  No Cover 
148-180 Days No Cover No Cover  No Cover 

সেনজেন ভিসা সাথে ইউএসএ ও কানাডা কাভারেজ

সেনজেনভুক্ত দেশ গুলির সাথে যদি আপনি ইউএসএ ও কানাডার কাভারেজ চান তাহলে ইন্সুরেন্স কস্ট হবে নিচের টেবিল অনুযায়ি।এটি চিকিৎসা খরচ এবং প্রত্যাবাসন খরচ কভার করে।

ইন্সুরেন্স প্ল্যান B ( আমেরিকা ও কানাডা কভারেজ সহ)

ট্রাভেলার বয়স : ৬ মাস – ৪০ বছর

Insurance PeriodNet PremiumVATTotal Cost
1-14 Days 2,553.00 383.00 2,936.00
15-21 Days 2,712.00 407.00 3,119.00
22-28 Days 3,065.00 460.00 3,525.00
29-35 Days 3,681.00 552.00 4,233.00
36-47 Days4,389.00 658.00 5,047.00
48-60 Days 7,070.00 1,060.00 8,130.00
61-75 Days 10,166.00 1,525.00 11,691.00
76-90 Days 12,234.00 1,835.00 14,069.00
91-120 Days 17,235.00 2,585.00 19,820.00
121-147 Days 22,885.00 3,433.00 26,318.00
148-180 Days 30,307.00 4,546.00 34,853.00

ইন্সুরেন্স প্ল্যান B ( আমেরিকা ও কানাডা কভারেজ সহ)

ট্রাভেলার বয়স : ৪১ বছর – ৫০ বছর

Insurance PeriodNet PremiumVATTotal Cost
1-14 Days 4,725.00  708.00  5,433.00 
15-21 Days 5,061.00  759.00  5,820.00 
22-28 Days 5,864.00  879.00  6,743.00 
29-35 Days 6,918.00  1,037.00  7,955.00 
36-47 Days 8,435.00  1,265.00  9,700.00 
48-60 Days 13,705.00  2,055.00  15,760.00 
61-75 Days 19,820.00  2,973.00  22,793.00 
76-90 Days 23,826.00  3,574.00  27,399.00 
91-120 Days 33,737.00  5,060.00  38,797.00 
121-147 Days 49,161.00  7,374.00  56,535.00 
148-180 Days 59,631.00  8,944.00  68,575.00 

ইন্সুরেন্স প্ল্যান B ( আমেরিকা ও কানাডা কভারেজ সহ)

ট্রাভেলার বয়স : ৫১ বছর – ৬৫ বছর

Insurance PeriodNet PremiumVATTotal Cost
1-14 Days 5,998.00  899.00  6,897.00 
15-21 Days 6,426.00  963.90  7,389.00 
22-28 Days 7,445.00  1,116.75  8,561.00 
29-35 Days 8,784.00  1.317.60 10,101.00 
36-47 Days 10,710.00  1,606.50  12,316.00 
48-60 Days 17,404.00  2,610.60  20,014.00 
61-75 Days 25,169.00  3,775.00  28,944.00 
76-90 Days 30,256.00  4,538.00  34,794.00 
91-120 Days 42,840.00  6,426.00  49,266.00 
121-147 Days 57,031.00  8,554.00  65,585.00 
148-180 Days 75,721.00  11,358.00  87,079.00 

ইন্সুরেন্স প্ল্যান B ( আমেরিকা ও কানাডা কভারেজ সহ)

ট্রাভেলার বয়স : ৬৬ বছর – ৭০ বছর

Insurance PeriodNet PremiumVATTotal Cost
1-14 Days 19,517.00  2,927.00  22,444.00 
15-21 Days 20,910.00  3,136.00  24,046.00 
22-28 Days 24,223.00  3,633.00  27,856.00 
29-35 Days 28,579.00  4,286.00  32,865.00 
36-47 Days 34,850.00  5,227.00  40,077.00 
48-60 Days 56,631.00  8,494.00  65,125.00 
61-75 Days 81,895.00  12,284.00  94,179.00 
76-90 Days 98,451.00  14,767.00  1,13,218.00
91-120 Days No Cover No Cover No Cover
121-147 Days No Cover No Cover No Cover
148-180 Days No Cover No Cover No Cover

ইন্সুরেন্স প্ল্যান B ( আমেরিকা ও কানাডা কভারেজ সহ)

ট্রাভেলার বয়স : ৭১ বছর – ৭৫ বছর

Insurance PeriodNet PremiumVATTotal Cost
1-14 Days 34,155.00  5,123.00  39,278.00 
15-21 Days 36,593.00  5,488.00  42,081.00 
22-28 Days 42,390.00  6,358.00  48,748.00 
29-35 Days 50,013.00  7,501.00  57,517.00 
36-47 Days 60,987.00  9,148.00  70,135.00 
48-60 Days 99,105.00  14,865.00  1,13,970.00 
61-75 Days 1,43,316.00  21,497.00  1,64,813.40 
76-90 Days 1,72,288.00  25,843.00  1,98,131.00 
91-120 Days No Cover No Cover No Cover
121-147 Days No Cover No Cover No Cover
148-180 Days No Cover No Cover No Cover

ইন্সুরেন্স প্ল্যান B ( আমেরিকা ও কানাডা কভারেজ সহ)

ট্রাভেলার বয়স : ৭৬ বছর – ৭৯ বছর

Insurance PeriodNet PremiumVATTotal Cost
1-14 Days 68,309.00  10,246.00  78,555.00 
15-21 Days 73,186.00  10,977.00  84,163.00 
22-28 Days 84,780.00  12,717.00  97,497.00 
29-35 Days 1,00,025.00  15,003.00  1,15,028.00 
36-47 Days 1,21,975.00  18,296.00  1,40,271.00 
48-60 Days 1,98,210.00  29,731.50  2,27,941.00 
61-75 Days 2,86,632.00  42,994.80  3,29,626.80 
76-90 Days 3,44,577.00  51,686.00  3,96,263.00 
91-120 Days No Cover No Cover No Cover
121-147 Days No Cover No Cover No Cover
148-180 Days No Cover No Cover No Cover

কিভাবে বাংলাদেশে Schengen Visa Insurance কিনবেন?

আপনি আপনার পছন্দসই পলিসি কিনতে সরাসরি বীমা কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন। বীমা কেনার বিষয়ে আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। পরিচিত কোন কোন ইন্সুরেন্স কম্পানির প্রতিনিধির কাছে আপনাকে ফরওয়ার্ড করে দিতে পারব বা কন্টাক নাম্বার দিতে পারব।

কানাডা ভিজিট ভিসা

গতবছর ২০২২ অক্টোবরে ভিজিট ভিসায় গিয়ে ১ মাস অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেটে ট্রাভেল করেছিলাম। আর এইবছর জুনে ইউকে ভিজিট ভিসায় ট্রাভেল করে আসার পর কানাডার ভিসিট ভিসার জন্য আবেদন করে সেপ্টেম্বের টেম্পরারি রেসিডেন্স ভিসা পাই। আমার ব্লগ ও ইউটিউব চ্যানেলের অডিয়েন্সের জন্য ফ্রী অফ কস্টে প্রফাইল এসেসমেন্টের জন্য এই পোস্ট। আমার ব্লগ ও ইউটিউব চ্যানেলের অডিয়েন্স যারা আছেন তারা কানাডা ভিসিট ভিসার জন্য আপনার প্রোফাইল ফ্রী এসেসমেন্টের পাশা পাশি ইউকে ভিজিট ভিসাঅস্ট্রেলিয়ার ভিজিট ভিসা প্রফাইলও ফ্রী এসেসমেন্ট করিয়ে নিতে পারেন।

কানাডার ভিজিট ভিসা বা টেম্বরারি রেসিডেন্স ভিসা এপ্লিকেশন প্রোসেস

ধাপ ১ : কানাডার ভিসা ফর্ম অনলাইনে পূরণ করুন
ধাপ ২: জমা দেওয়ার জন্য প্রয়োজনিও ডকুমেন্টস সংগ্রহ করুন
ধাপ ৩: VFS Global এ আপনার বায়োমেট্রিক্স জমা দিন
ধাপ ৪: ভিসা অনুমোদনের জন্য অপেক্ষা করুন
ধাপ ৫: কানাডার ইমিগ্রেসন থেকে ইমেইলের মাধ্যমে আপনার পাসপোর্ট কালেকসনের ইমেইল আসার পর আপনার পাসপোর্ট VFS গ্রোব্লালের মাধ্যামে পাসপোর্ট জমা দিন। ভিসা হয়েগেলে আপনার পাসপোর্ট VFS গ্লোবাল বা কুরিয়ারের মাধ্যমে আপনার পাসপোট সংগ্রহ করুন

কানাডার ভিজিট ভিসা ফর্ম অনলাইনে পূরণ

কানাডার ভিসিট ভিসা কিভাবে অনলাইনে পুরন করতে হয় তার একটি সম্পূর্ণ গাইড লাইন নিয় আমি ইউটিউবে ৪ এপিসোর্ডের একটি ভিডিও সিরিজ মেক করেছি। চার এপিসোর্ডের ভিডিও লিংক গুল পর্যায় ক্রমে এখানে দেয়া হল।
Episode 1 এর এই ভিডিওতে দেখিয়েছি কিভাবে Canada Visit Visa Application Form IMM5257 সঠিক ভাবে পুরন করতে হয়।



Episode 2 এর এই ভিডিওতে দেখিয়েছি কিভাবে Canada Visit Visa Application Form IMM5645 সঠিক ভাবে পুরন করতে হয়।



Episode 3 এর এই ভিডিওতে দেখিয়েছি কিভাবে সঠিক ভাবে অনলাইন ফর্ম পুরন করতে হয়।


Episode 4 এর এই ভিডিওতে দেখিয়েছি কানাডার ভিজিট ভিসা প্রসেস করার জন্য কি কি সাপোর্টিং ডকুমেন্টস লাগে ।


অষ্ট্রেলিয়া ভিজিট ভিসা

গতবছর ২০২২ এর আগস্ট মাসে অস্ট্রেলিয়ার ভিজিট করে আসার পর প্লান করেছিলাম অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা কিভাবে প্রসেস করতে হয় সেবিষয়ে একটি বিস্তারিত ব্লগপোস্ট লিখে আমার ব্লগে পোস্ট করব।

অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা এপ্লিকেশন প্রোসেস

ধাপ ১ : অস্ট্রেলিয়ার ভিসা ফর্ম অনলাইনে পূরণ করুন
ধাপ ২: জমা দেওয়ার জন্য প্রয়োজনিও ডকুমেন্টস সংগ্রহ করুন
ধাপ ৩: VFS Global এ আপনার বায়োমেট্রিক্স জমা দিন
ধাপ ৪: ভিসা অনুমোদনের জন্য অপেক্ষা করুন
ধাপ ৫: অস্ট্রেলিয়ার ইমিগ্রেসন থেকে ইমেইলের মাধ্যমে IMMI Grant Notification রিসিভ

অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা ফর্ম অনলাইনে পূরণ

অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা ফর্ম অনলাইনে পূরণ করার জন্য এখান ভিজিট করে Immi Account বাটনে ক্লিক করে আপনার ডিটেইলস দিয়ে একটি Immi Account করুন। অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা ফর্ম অনলাইনে কিভাবে পূরণ করতে হয় তার পূর্ণাঙ্গ গাইড লাইন নিয়ে আমি একটি ইউডিউব ভিডিও মেক করেছি এতে করে আপনার প্রয়োজনে বার বার দেখে ফর্ম পূরণ করতে পারবেন। বাংলাদেশ থেকে ইউকে ভিজিট ভিসা ফর্ম অনলাইনে পূরণ করার ইউটিউব ভিডিওটি নিচে দেয়া হল।



জমা দেওয়ার জন্য প্রয়োজনিও ডকুমেন্টস সংগ্রহ করুন

আপনি অনলাইনে আপনার ভিসার আবেদন পূরণ করার পরে, স্বয়ংক্রিয়ভাবে আপনার তথ্যের উপর ভিত্তি করে একটি ডকুমেন্টেনর চেকলিস্ট দিবে। ভিসার ধরন ও পারসোন টু পারসোন ডকুমেন্টস ভিন্ন রকমের হতে পারে। এখানে সবগুল ক্যাটাগরি ম্যান্ডেটরি না সব ডকুমেন্টস সবার দিতেও হয় না। অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা প্রসেস করতে কি কি ডকুমেন্টস লাগে তার উপরে একটি ভিডিও মেক করেছিলাম। আপনার যদি ভিডিওটি ভাল করে দেখেন তাহলে আপনাদের আইডিয়া ক্লিয়ার হবে আশা করি। যদি কোন কনফিউসন থাকে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে রিপলাই করার।



অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার কভার লেটার (Cover letter Forwarding letter)এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।

অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার ইনভাইটেসন লেটার স্যাম্পল ১ (Australia Visit Visa Invitation Latter Sample 1)এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।

অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার ইনভাইটেসন লেটার স্যাম্পল ২ (Australia Visit Visa Invitation Latter Sample 2)এখানে থেকে ডাউনলোড করে নিতে পারেন।

British High Commission Address in Bangladesh

British High Commission, Dhaka

United Nations Rd. Baridhara, PO Box: 6079, Dhaka 1212, Dhaka, Bangladesh. Phone: +880 2 55668700, Consular Fax: +880 2 9843437 Email: press.dhaka@fco.gov.uk, consular.bangladesh@fco.gov.uk

UK Visa Biometric Center in Bangladesh

VFS United Kingdom, Delta Life Tower, Dhaka

4th Floor, Plot #37, Road #45, 90 Gulshan North, Commercial Area, Dhaka.
VFS Helpline: (+88) 02 9895 894 (Sunday to Thursday 8:30 AM to 2:00 PM and 3:00 PM to 4:00 PM.
Application Submit Timing/Working
Hours: Sunday to Thursday, 9:00 AM to 2:00 PM.
Passport collection, and additional document submission: Sunday to Thursday, 9:30 PM to 3:30 PM.

ইউকে টুরিস্ট ভিসা

গতবছর ২০২২ এর আগস্ট মাসে অস্ট্রেলিয়ার ৩ বছরের মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা পাবার পরই প্ল্যান করেছিলাম অস্ট্রেলিয়া ভিজিট করে এসে ইউকে ভিজিট ভিসার জন্য এ্যাপ্লাই করব। অস্ট্রেলিয়া , ইউকে ও কানাডা ভিজিট ভিসা টোটাল প্রসেস অনলাইনের মাধ্যমেই করা যায়। ডকুমেন্টসও প্রায় সিমিলার তাই এবছর এপ্রিল মাসে এ্যাপ্লাই করে বায়োমেট্রিক দেই এপ্রিল মাসের ১৩ তারিখে। বায়োমেট্রিক দিতে হয় ভিএফএস গ্লোবাল এর মাধ্যমে। বায়োমেট্রিক দেয়ার পরেই একচুয়ালি ভিসা প্রসেস শুরু হয়।

ইউকে টুরিস্ট ভিসা এপ্লিকেশন প্রোসেস

ধাপ ১ : ইউকে ভিসা ফর্ম অনলাইনে পূরণ করুন
ধাপ ২: জমা দেওয়ার জন্য প্রয়োজনিও ডকুমেন্টস সংগ্রহ করুন
ধাপ ৩: VFS Global এ আপনার বায়োমেট্রিক্স জমা দিন
ধাপ ৪: ভিসা অনুমোদনের জন্য অপেক্ষা করুন
ধাপ ৫: ভিএফএস গ্লোবাল ঢাকা থেকে পাসপোর্ট ডেলিভারি পান

ইউকে ভিজিট ভিসা ফর্ম অনলাইনে পূরণ

ইউকে ভিজিট ভিসা ফর্ম অনলাইনে পূরণ করার জন্য এখানে ক্লিক করুন। ইউকে ভিজিট ভিসা ফর্ম অনলাইনে কিভাবে পূরণ করতে হয় তার পূর্ণাঙ্গ গাইড লাইন নিয়ে আমি একটি ইউডিউব ভিডিও মেক করেছি এতে করে আপনার প্রয়োজনে বার বার দেখে ফর্ম পূরণ করতে পারবেন। বাংলাদেশ থেকে ইউকে ভিজিট ভিসা ফর্ম অনলাইনে পূরণ করার ইউটিউব ভিডিওটি নিচে দেয়া হল।



জমা দেওয়ার জন্য প্রয়োজনিও ডকুমেন্টস সংগ্রহ করুন

আপনি অনলাইনে আপনার ভিসার আবেদন পূরণ করার পরে, UKVI স্বয়ংক্রিয়ভাবে আপনার তথ্যের উপর ভিত্তি করে একটি ডকুমেন্টেনর চেকলিস্ট দিবে। ভিসার ধরন ও পারসোন টু পারসোন ডকুমেন্টস ভিন্ন রকমের হতে পারে। নিচের ইমেজটির মত ৯ টি ক্যাটাগরির ডকুমেন্টস আপলোডের অপসন আসবে। এখানে সবগুল ক্যাটাগরি ম্যান্ডেটরি না সব ডকুমেন্টস সবার দিতেও হয় না।
আমি নিচের এই ৫ টি ক্যাটাগরিতে ডকুমেন্টস আপলোড করেছিলাম।
Accommodation- Permanent/ Temporary
Educational Evidence
Financial Evidence
Additional Documents/ Others
Employment Evidence

আর নিচের ৪ টি ক্যাটাগরিতে কোন ডকুমেন্টস দেইনি খালি রেখেছিলাম।
Appendix II
Consent Letters and Proof of Relationship
Sponsor Evidence
Tuberculosis (TB) Certificate

ইউকে ভিজিট ভিসা প্রসেস করতে কি কি ডকুমেন্টস লাগে তার উপরে একটি ভিডিও মেক করেছিলাম। আপনার যদি ভিডিওটি ভাল করে দেখেন তাহলে আপনাদের আইডিয়া ক্লিয়ার হবে আশা করি। যদি কোন কনফিউসন থাকে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে রিপলাই করার।

বাংলাদেশ থেকে UK ভিসার জন্য কত টাকা ফি লাগে?

বাংলাদেশ থেকে ইউনাইটেড কিংডম (ইউকে) ভিসার খরচ নির্ভর করে আপনি যে ভিসার জন্য আবেদন করছেন তার ধরন এবং কত দিনের জন্য এ্যাপ্লাই করছেন তার উপরে। এখানে সরকারী ফি বিবরণ নিচে দেয়া হল:
স্বল্পমেয়াদী ( ভ্যালিডিটি আপটু ৬ মাস পর্যন্ত, একক বা একাধিক এন্ট্রি) – ১৩০৮৫ টাকা
দীর্ঘমেয়াদী (ভ্যালিডিটি আপটু ২ বছর পর্যন্ত ) – ৪৯১৯৮ টাকা
দীর্ঘমেয়াদী (ভ্যালিডিটি আপটু ৫ বছর পর্যন্ত ) –৮৭৬৬৭ টাকা
দীর্ঘমেয়াদী (ভ্যালিডিটি আপটু ১০ বছর পর্যন্ত) – ১০৯৫১৯ টাকা
ভিজিটিং একাডেমিক – ৬ মাস থকে ১২ মাস পর্যন্ত – ২৬১৬৯ টাকা
ম্যারিজ ভিজিটর ভিসা – ১৩০৮৫ টাকা
পারমিটেড এনগেজমেন্ট ভিসা – ১৩০৮৫ টাকা
ব্যক্তিগত চিকিৎসা – ছয় মাস থেকে ১১ মাস পর্যন্ত – ২৬১৬৯ টাকা
স্বল্পমেয়াদী ইংরেজি ভাষা অধ্যয়ন ৬ মাসের বেশি কিন্তু ১১ মাসের বেশি নয় – ২৬১৬৯ টাকা

টাকা ও পাউন্ডের টাকা কনর্ভাসন রেটের উপর নির্ভর করে কম বা বেশি হতে পারে।

British High Commission Address in Bangladesh

British High Commission, Dhaka

United Nations Rd. Baridhara, PO Box: 6079, Dhaka 1212, Dhaka, Bangladesh. Phone: +880 2 55668700, Consular Fax: +880 2 9843437 Email: press.dhaka@fco.gov.uk, consular.bangladesh@fco.gov.uk

UK Visa Biometric Center in Bangladesh

VFS United Kingdom, Delta Life Tower, Dhaka

4th Floor, Plot #37, Road #45, 90 Gulshan North, Commercial Area, Dhaka.
VFS Helpline: (+88) 02 9895 894 (Sunday to Thursday 8:30 AM to 2:00 PM and 3:00 PM to 4:00 PM.
Application Submit Timing/Working
Hours: Sunday to Thursday, 9:00 AM to 2:00 PM.
Passport collection, and additional document submission: Sunday to Thursday, 9:30 PM to 3:30 PM.

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী।

আমি কিভাবে বাংলাদেশ থেকে UK ভিসা পেতে পারি?
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের ভিসা পেতে, আপনাকে অবশ্যই অনলাইনে আপনার আবেদন জমা দিতে হবে এবং ঢাকার ইউকে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (VAC) বায়োমেট্রিক্স দিতে হবে।

যুক্তরাজ্যের ভিজিট ভিসা কি বাংলাদেশীদের জন্য উন্মুক্ত?
হ্যাঁ, যুক্তরাজ্য ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য UK ভিজিট ভিসা উন্মুক্ত। আবেদন করার জন্য, আবেদনকারীদের অবশ্যই অনলাইন ইউকে ভিসার আবেদনপত্র পূরণ করতে হবে এবং বায়োমেট্রিক্স জমা দেওয়ার জন্য ভিএফএস গ্লোবাল ঢাকা-তে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

কিভাবে আমি দ্রুত UK ভিসা পেতে পারি? বাংলাদেশ থেকে UK ভিসা পেতে কত সময় লাগে?
আপনি যে ধরনের ভিসার জন্য আবেদন করছেন তার উপর নির্ভর করে বাংলাদেশ থেকে ইউকে ভিসার প্রক্রিয়াকরণের সময় পরিবর্তিত হয়। সাধারণত, স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা 2-6 সপ্তাহ পর্যন্ত সময় নেয়।

মাল্টিপল ভিসা কি? আমি কি যুক্তরাজ্যের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা পেতে পারি?
মাল্টিপল-এন্ট্রি ভিসা ৬ মাস পর্যন্ত যুক্তরাজ্যে থাকার অনুমতি দেয়। আপনার যদি ঘন ঘন ইউনাইটেড কিংডমে ভ্রমণের প্রয়োজন হয়, তাহলে ইউকে সরকার ২, ৫ বা ১০ বছরের জন্য স্থায়ী দীর্ঘমেয়াদী স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা প্রদান করে ।